সংবাদ

ব্যতিক্রমী সম্মাননা পেলেন অপু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

ব্যতিক্রমী সম্মাননা পেলেন অপু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়জীবনের এক ব্যতিক্রমধর্মী সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার দর্শকের ভালোবাসা অর্জন করলেও এবার তিনি উপহার হিসেবে পেয়েছেন একটি বিশেষ সোনার কলস, যা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

জানা গেছে, সম্প্রতি জিমে ব্যস্ত থাকার সময় একটি ফোনকল পেয়ে জরুরিভাবে নির্ধারিত স্থানে যান অপু বিশ্বাস। সেখানে পৌঁছে তিনি দেখেন, বিশিষ্ট সাহিত্যিক গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর তার হাতে তুলে দিচ্ছেন সোনার তৈরি বিশেষ এই কলস।

অপ্রত্যাশিত এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা সম্মান। জীবনের পথচলায় তিনি কখনো অর্থ-বিত্তকে প্রাধান্য দেননি; বরং দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করেছেন। তাই এমন একটি সম্মাননা তার জন্য সত্যিই বিশেষ স্মরণীয়।

অভিনেত্রীর ভাষ্য, এই সোনার কলসের মূল্য শুধু সোনার পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘদিনের শিল্পীজীবনের স্বীকৃতি। সে কারণে বহু পুরস্কার সম্মাননার মধ্যেও এই উপহারটি তার জীবনের অন্যতম আবেগঘন মূল্যবান অর্জন হয়ে থাকবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীরা অপু বিশ্বাসকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই এই সম্মাননাকে তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

ব্যতিক্রমী সম্মাননা পেলেন অপু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত