ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে। শনিবার গণমাধ্যমের জন্য প্রকাশ করা হয়েছে সিরিজটির অফিসিয়াল পোস্টার।
এর আগে হইচই কর্তৃপক্ষ
জানিয়েছিল, রোববার সকালে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হবে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে ব্ল্যাক
টাক্সিডো ও বো-টাই পরিহিত অবস্থায়। তাদের চোখেমুখের তীক্ষ্ণ ও রহস্যময় অভিব্যক্তি যেন
কোনো গোপন সত্য উন্মোচনের আভাস দিচ্ছে। পোস্টারের পুরো আবহজুড়ে রয়েছে পুরোনো সংবাদপত্রের
স্তূপ, যা অনুসন্ধানী সাংবাদিকতা এবং চাপা পড়ে থাকা কোনো আলোচিত ঘটনার ইঙ্গিত বহন করে।
সিরিজটিতে অপূর্ব
ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ,
অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক শিল্পী। নির্মাতা সালেহ সোবহান অনীম জানান, বর্তমান
সময়ের নানা অস্থিরতার মধ্যে দর্শকদের জন্য একটি গল্পনির্ভর ও স্বস্তিদায়ক কাজ উপহার
দেওয়ার লক্ষ্য থেকেই ‘হেডলাইন’ নির্মাণ করা হয়েছে।
তার ভাষায়, “পুরনো
দিনের গল্প বলার ধারা এবং অনুসন্ধানী আবহের সমন্বয়ে সিরিজটি তৈরি করা হয়েছে।” মুক্তির
আগেই ‘হেডলাইন’ দর্শকদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তৈরি করতে সক্ষম হয়েছে। রহস্য, অনুসন্ধানী
সাংবাদিকতা এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে নির্মিত সিরিজটি ওটিটি দর্শকদের জন্য নতুন
অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন