সংবাদ

মধুপুরে পরিবেশ রক্ষায় টিআইবির মানববন্ধন

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

মধুপুরে পরিবেশ রক্ষায় টিআইবির মানববন্ধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মধুপুরে টিআইবির মানববন্ধন। ছবি : সংবাদ

“প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি সচেতন নই। জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না।”

রোববার (৭ জুন) সকালে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

ইউএনও মো. জুবায়ের হোসেন আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি টিআইবিসহ সব সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা ও সানোয়ার হোসেন।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টিআইবি’র পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, কারিতাস কর্মকর্তা, ইয়েস ও এসিজি সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

মধুপুরে পরিবেশ রক্ষায় টিআইবির মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত