সংবাদ

তাহিরপুরে শিশু ধর্ষণ, ২ কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:০৪ পিএম

তাহিরপুরে শিশু ধর্ষণ, ২ কিশোর গ্রেপ্তার
তাহিরপুরে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৮ বছরের এক এতিম শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কলাগাঁও গ্রামের সাকিব মিয়া (১৪) ও রিসাল মিয়া (১৪)। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির নানী বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সীমান্ত সংলগ্ন কলাগাঁও গ্রামে ওই শিশুটিকে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাড়ির পেছনের একটি শৌচাগারে আটকে রেখে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় তারা। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই কিশোর।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর প্রভাবশালী অভিযুক্তদের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে শিশুটিকে চিকিৎসায় বাধা দেয় এবং পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। এমনকি ঘটনাটি গোপন রাখতে মোটা অঙ্কের টাকার প্রলোভন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

তবে শনিবার (৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর নানীর কান্নামাখা একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে। পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেয়।

শিশুর নানী জানান, এর আগেও গত অগ্রহায়ণ মাসে ওই দুই কিশোর শিশুটিকে একইভাবে নির্যাতন করেছিল। সে সময় দারিদ্র্য ও সামাজিক প্রভাবের ভয়ে তারা মুখ খোলার সাহস পাননি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, "ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও আইনি অধিকার প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"

এলাকার সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

তাহিরপুরে শিশু ধর্ষণ, ২ কিশোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত