সংবাদ

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:৩৩ পিএম

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল যেন আইনানুগভাবে এগিয়ে আনা হয়, সেই অনুরোধ করা হবে।

আজ রোববার ( জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার এই ঘটনাটি একটি মাইলফলক হয়ে থাকবে। এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।"

দায়িত্ব পালনে পুলিশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে।" তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, আবার তিরস্কারের সময় তিরস্কারও করা হবে। তবে এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।"

আজ রোববার ( জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত সোহেল রানাকে লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে লাখ টাকা জরিমানা করার রায় প্রদান করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল যেন আইনানুগভাবে এগিয়ে আনা হয়, সেই অনুরোধ করা হবে।

আজ রোববার ( জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার এই ঘটনাটি একটি মাইলফলক হয়ে থাকবে। এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।"

দায়িত্ব পালনে পুলিশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে।" তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, আবার তিরস্কারের সময় তিরস্কারও করা হবে। তবে এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।"

আজ রোববার ( জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত সোহেল রানাকে লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে লাখ টাকা জরিমানা করার রায় প্রদান করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত