সংবাদ

কর্মস্থলে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

কর্মস্থলে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের অদূরে জিল বাংলা সুগার মিলস সংলগ্ন গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে। তিনি ঢাকায় কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গাবতলী এলাকায় পৌঁছালে মনোয়ার হোসেন চলন্ত অবস্থায় সেটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য আজ সকালে মনোয়ার বাড়ি থেকে বের হন। স্টেশনে না গিয়ে বাড়ির কাছের রেললাইন দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অসাবধানতাবশত চলন্ত ট্রেনে উঠতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

কর্মস্থলে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের অদূরে জিল বাংলা সুগার মিলস সংলগ্ন গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে। তিনি ঢাকায় কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গাবতলী এলাকায় পৌঁছালে মনোয়ার হোসেন চলন্ত অবস্থায় সেটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য আজ সকালে মনোয়ার বাড়ি থেকে বের হন। স্টেশনে না গিয়ে বাড়ির কাছের রেললাইন দিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অসাবধানতাবশত চলন্ত ট্রেনে উঠতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত