সংবাদ

গোসলে নেমে ধরলায় নিখোঁজ দুই ভাই

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

গোসলে নেমে ধরলায় নিখোঁজ দুই ভাই
ছবি : সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ দুই ভাই হলো-মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাব্বির (১৬) ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন (১৪)। তারা মোগলহাট বাজার এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে সাব্বির ও শাওন তাদের বন্ধু মেহেদীর সঙ্গে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই বিপদে পড়ে। মেহেদী কোনো রকমে সাঁতরে তীরে উঠতে পারলেও দুই ভাই স্রোতের টানে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারের চেষ্টা চালান। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

দুই ছেলের নিখোঁজ হওয়ার সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মোগলহাট বাজার এলাকার বাসিন্দারা নদীর পাড়ে ভিড় করছেন। দ্রুত সময়ের মধ্যে তাঁদের সন্ধান পাওয়ার অপেক্ষায় আছেন স্বজনেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

গোসলে নেমে ধরলায় নিখোঁজ দুই ভাই

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত