মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। আন্তর্জাতিক বাজারে এই দরপতনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের সাথে সংগতি রেখে যেকোনো সময় দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম কমানো হতে পারে।
সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। এর আগে গত শুক্রবারও মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের ইতিবাচক খবরের জেরে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমেছিল, যা ছিল গত ২৪ মার্চের পর সর্বনিম্ন। একই দিনে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, বৈরুত উপকণ্ঠে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানাবেন বলে জানিয়েছেন। তবে এই সংঘাতের জেরে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে।
তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে, যা স্বর্ণের মূল্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বেথ হ্যামাক ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘস্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডকে শিগগিরই সুদের হার বাড়াতে হতে পারে।
পিপলস ব্যাংক অব চায়নার তথ্য অনুযায়ী, মে মাসে টানা ১৯তম মাসের মতো চীনের স্বর্ণের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৯৬ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে। তবে আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণে গত সপ্তাহে ভারতে স্বর্ণের চাহিদা কম ছিল এবং চীনেই স্বর্ণের প্রিমিয়াম কিছুটা কমেছে। ২ জুন সমাপ্ত সপ্তাহে স্বর্ণের ফটকাবাজরা তাদের নেট লং পজিশন ১ লাখ ১১ হাজার ৩৪১-এ উন্নীত করেছে।
এর আগে সর্বশেষ গত ৬ জুন দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল বাজুস। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নিম্নরূপ:
২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা ও সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজর ৮৫৭ টাকা।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামও কমেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৫২ ডলার এবং প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৭৩ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২৩১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন