সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ রোহিঙ্গা নিহত

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০১:৩০ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ রোহিঙ্গা নিহত
ঘুমধুম সীমান্ত। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সীমান্ত পিলার ৪০-এর কাছাকাছি এলাকায় একটি বাগানে কাজ করতে যান আবদুল খালেক। সেখানে মিয়ানমারের পুঁতে রাখা একটি স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা এসব মাইনে এর আগেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ রোহিঙ্গা নিহত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সীমান্ত পিলার ৪০-এর কাছাকাছি এলাকায় একটি বাগানে কাজ করতে যান আবদুল খালেক। সেখানে মিয়ানমারের পুঁতে রাখা একটি স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা এসব মাইনে এর আগেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত