সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায়ে: রিজভী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায়ে: রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের নীতি নির্ধারণী ও উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

​শনিবার (২৫ জুলাই) সকালে রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবি প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী জানান, এটিও দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।

​এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানরা সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

​বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল্যায়নের কথা তুলে ধরে সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করছেন।"

​শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায়ে: রিজভী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের নীতি নির্ধারণী ও উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

​শনিবার (২৫ জুলাই) সকালে রাষ্ট্রায়ত্ত ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচার দাবি প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী জানান, এটিও দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।

​এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানরা সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

​বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল্যায়নের কথা তুলে ধরে সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করছেন।"

​শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত