সংবাদ

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে পরবর্তীতে কারামুক্ত হওয়া আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবি করে মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লেকার্ড নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আইনজীবীরা ‘ইউনূসের বিচার চাই’-সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন। তিনি তাঁর বক্তব্যে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং আদালতে মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া ও অ্যাডভোকেট মো. তৌহিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুলসহ অন্য আইনজীবীবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে পরবর্তীতে কারামুক্ত হওয়া আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবি করে মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তারা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লেকার্ড নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আইনজীবীরা ‘ইউনূসের বিচার চাই’-সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন। তিনি তাঁর বক্তব্যে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং আদালতে মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া ও অ্যাডভোকেট মো. তৌহিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুলসহ অন্য আইনজীবীবৃন্দ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত