সংবাদ

কালিয়াকৈরে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য

প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৩২ এএম

কালিয়াকৈরে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য
কালিয়াকৈর থানা। ছবিঃ সংবাদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তরুণীর নাম সাহেরা খাতুন (১৮)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। সাহেরা মৌচাকের ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে টিনশেড ঘরের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বামী শামল মিয়া চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ভোররাতে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেরার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

কালিয়াকৈরে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তরুণীর নাম সাহেরা খাতুন (১৮)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। সাহেরা মৌচাকের ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে টিনশেড ঘরের মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বামী শামল মিয়া চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ভোররাতে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেরার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত