সংবাদ

ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:১০ পিএম

ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি : সংবাদ

ময়মনসিংহের ত্রিশালে পূর্বশত্রুতার জেরে অগ্নিসংযোগের ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের আউলটিয়া গ্রামে নিজ বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিবাদীপক্ষের সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্বজন হয়েও কেন আমাদের এমন মিথ্যা মামলায় জড়ানো হলো? দীর্ঘ ১০ মাস ধরে আমি ও আমার পরিবার এই মামলার কারণে চরম হয়রানির শিকার হচ্ছি।’

 তিনি আরও অভিযোগ করেন, মামলার বাদী আনারুল হক তাকে বিভিন্ন সময় রাস্তাঘাটে হুমকি দেন, যার কল রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩১ আগস্ট রাতে আউলটিয়া গ্রামের মো. আনারুল হকের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আনারুল হক তারই আত্মীয় মোস্তফা, সিরাজুল ইসলাম, হাছেন আলী, হযরত আলী ও সজিব মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিবাদীপক্ষের দাবি, আগুনের ঘটনার সময় কাউকে শনাক্ত করা না গেলেও কেবল পারিবারিক আক্রোশ থেকে তাদের আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরেক ভুক্তভোগী হযরত আলী বলেন, এই মামলার ঘানি টানতে গিয়ে তারা আজ কর্মহীন হয়ে পড়েছেন। টাকার অভাবে পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মামলার বিবাদী মোস্তফা, হাছেন আলী, সজিব মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত