সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৬ এএম

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ডে তুচ্ছ ঘটনা নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক দখল করে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলছে।  বুধবার (১০ জুন) রাত সাড়ে ৭টা থেকে শহরের কমলপুর এলাকার যুবকদের সাথে দুর্জয়মোড় সংলগ্ন আশপাশের এলাকার যুবকদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষকারীরা দুর্জয় মোড় ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।

স্থানীয়দের জানায়, তিনদিন আগে কমলপুর এলাকার মাইক্রো ড্রাইভার আরমানের দুর্জয় এলাকার যুবকদের ভাড়া নিয়ে মারামারি হয়। ওই দিন স্থানীয়রা বিষয়টি মীমাংসা করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করতে পারে নি।

এ ঘটনাকে কেন্দ্র করে ১০ জুন বিকালে দুর্জয়মোড় সংলগ্ন আশপাশের এলাকার যুবকেরা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোস্ট্যান্ড ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে।

রাত সাড়ে ৭টায় উভয় পক্ষ দা বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দুই পাশে থাকা বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। অপরদিকে থানা পুলিশ খবর পেয়েও ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, মাইক্রোস্ট্যান্ডে ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বিকালে খবর পেয়ে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিকেল থেকে দুর্জয়মোড় ও কমলপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাতে সাড়ে ৭টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

তিনি আরো জানান, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ব্যাপক সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত