সংবাদ

দুই জাহাজে ইরানের হামলা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৪১ এএম

দুই জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এটি অতিক্রমের চেষ্টা করায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি জাহাজে হামলা চালিয়েছে। এদিকে, প্রণালিতে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির নৌ-ইউনিটের মধ্যে তুমুল গোলাগুলি চলছে বলে জানা গেছে। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার।

এর আগে, স্থানীয় সময় গতকাল বুধবার (১০ জুন) ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে।

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে আমেরিকার হামলার খবর পাওয়া গেছে বলে তারা জানায়।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাল্ফ আকাশসীমা লঙ্ঘন করায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এফ-১৬ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দুই জাহাজে ইরানের হামলা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এটি অতিক্রমের চেষ্টা করায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি জাহাজে হামলা চালিয়েছে। এদিকে, প্রণালিতে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির নৌ-ইউনিটের মধ্যে তুমুল গোলাগুলি চলছে বলে জানা গেছে। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার।

এর আগে, স্থানীয় সময় গতকাল বুধবার (১০ জুন) ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে।

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে আমেরিকার হামলার খবর পাওয়া গেছে বলে তারা জানায়।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাল্ফ আকাশসীমা লঙ্ঘন করায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি এফ-১৬ যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত