সংবাদ

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে যুবকের মৃত্যু
পত্নীতলা থানায় নিহতের স্বজনরা। ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাছের পুকুরে খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সম্ভপুর বাধগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত যুবক হলেন উপজেলার সম্ভপুর পূর্বপাড়া গ্রামের বিমলের ছেলে অমল (২৪)। আহত ব্যক্তি জুয়েল (৩৭), তিনি আব্দুল খালেকের ছেলে এবং সম্ভপুর এলাকার একটি ইটভাটায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে মাছের পুকুরে খাদ্য দেওয়ার উদ্দেশ্যে অমল ও জুয়েল সেখানে যান। পুকুরে পানি উত্তোলনের জন্য দুটি বৈদ্যুতিক মোটর ছিল। এর মধ্যে একটি মোটর বন্ধ থাকায় অপর মোটরটি পরীক্ষা করতে গেলে জুয়েল বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে অমলের বুকের ওপর বৈদ্যুতিক তার পড়ে যায়। তিনিও গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা অমলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত জুয়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানায়, উক্ত ঘটনার বিষয়টি নিয়ে এস আই আকবর তদন্ত করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

পুকুরে মাছের খাবার দিতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাছের পুকুরে খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সম্ভপুর বাধগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত যুবক হলেন উপজেলার সম্ভপুর পূর্বপাড়া গ্রামের বিমলের ছেলে অমল (২৪)। আহত ব্যক্তি জুয়েল (৩৭), তিনি আব্দুল খালেকের ছেলে এবং সম্ভপুর এলাকার একটি ইটভাটায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে মাছের পুকুরে খাদ্য দেওয়ার উদ্দেশ্যে অমল ও জুয়েল সেখানে যান। পুকুরে পানি উত্তোলনের জন্য দুটি বৈদ্যুতিক মোটর ছিল। এর মধ্যে একটি মোটর বন্ধ থাকায় অপর মোটরটি পরীক্ষা করতে গেলে জুয়েল বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে অমলের বুকের ওপর বৈদ্যুতিক তার পড়ে যায়। তিনিও গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা অমলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত জুয়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানায়, উক্ত ঘটনার বিষয়টি নিয়ে এস আই আকবর তদন্ত করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত