ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক আইনের একটি মামলায় পূর্বভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে উপজেলার ভুবন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. আক্তার মিয়া ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুবন গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি ইউপি চেয়ারম্যান আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
/

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন