টাঙ্গাইলের সখিপুরে একটি মাদ্রাসায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১ টার দিকে সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় এলাকার দারুল আতফাল মডেল মাদ্রাসা’য় এই আগুন লাগে। এতে মাদ্রাসার টিনের ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মাদ্রাসায় আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে সখিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় জনতার সহায়তায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন (পিপিএম) জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
/

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন