সংবাদ

বাড়বে যেসব পণ্য ও সেবার দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

বাড়বে যেসব পণ্য ও সেবার দাম
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজেটের শুল্ক-কর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।

সিগারেট ও তামাকজাত পণ্য: অর্থমন্ত্রী সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। নতুন মূল্য কাঠামোতে নিম্নস্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকায় ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সব ধরণের সিগারেটের দাম বাড়বে। এ ছাড়া নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এই পণ্যগুলো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তেলচালিত গাড়ি: পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ির ব্যবহার কমাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসির গাড়ির ওপর করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১৫৬ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বিদেশি কাজুবাদাম: দেশীয় কাজুবাদামের চাষ ও উৎপাদন উৎসাহিত করতে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। দেশি উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ রাখা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম অনেক বেড়ে যাবে।

বিদেশি পাঙাশের ফিলে: দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে বিদেশি পাঙাশ মাছের দাম বাড়বে।

বাড়তে পারে যেসব পণ্যের দাম

অন্যান্য পণ্য

বিদেশি গ্যাস সিলিন্ডার: কম্পোজিট এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট আরোপ করা হয়েছে।

বিদেশি মধু: প্রাকৃতিক মধু আমদানির ন্যূনতম শুল্কায়ন মূল্য ইউনিটপ্রতি ২ ডলার থেকে বাড়িয়ে ৭ ডলার করা হয়েছে।

বিদেশি সুপারি: সুপারি আমদানির শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে।

বিদেশি খাদ্যপণ্য: সুগার কনফেকশনারি, কফি ও তৈরি খাবার আমদানিতে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে।

বিদেশি লিপ লাইনার ও জেল: এসব পণ্য আমদানির শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে।

রড: রড তৈরির বিভিন্ন উপকরণের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।

অন্যান্য: বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাড়বে যেসব পণ্য ও সেবার দাম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত