সংবাদ

খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশে তালায় উদ্ভাবনী প্রদর্শন

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশে তালায় উদ্ভাবনী প্রদর্শন
শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখছেন অতিথিরা। ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপি-এর যৌথ আয়োজনে এই মেলায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে।

তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ্।  সহকারী অধ্যাপক গাজী আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান আলী, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আখতারুজ্জামান খান ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

খুদে বিজ্ঞানীদের মেধা বিকাশে তালায় উদ্ভাবনী প্রদর্শন

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত