টাঙ্গাইলের সখিপুরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) মধ্য রাতে উপজেলার কুতুবপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী ওই এলাকার মফিজ উদ্দিন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি টিম কুতুবপুর এলাকায় অভিযান কালে মাদক কারবারি শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, ইয়াবা ব্যবসায়ী শহিদুল ইসলামকে শুক্রবার (১২ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন