জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এবারের বাজেটে সবচেয়ে বড় চমক এসেছে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন খাতে। ৬৫ বছরের বেশি বয়সি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সাধারণ ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জ্যেষ্ঠ নাগরিকদের জীবনযাত্রা সহজ ও মর্যাদাপূর্ণ করতে বাংলাদেশ রেলওয়ের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত মেট্রোরেলের ক্ষেত্রে ভাড়া দিতে হলেও প্রবীণ নাগরিকেরা ২৫ শতাংশ ছাড় পাবেন।
পাশাপাশি মেট্রোরেল যাত্রীদের জন্য আরেকটি বড় স্বস্তির খবর দিয়েছেন অর্থমন্ত্রী। মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট (মূসক) অব্যাহতির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের বাড়তি ভাড়ার বোঝা বইতে হবে না।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় জানান, সরকারের পরিকল্পনা রয়েছে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার। এর পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্কও নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন