সংবাদ

শরণখোলায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের জয়

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:২৪ পিএম

শরণখোলায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের জয়
শরণখোলায় জয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস। ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।

তাফালবাড়ি স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেন এলাকার প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা। আকাশী-সাদা ও হলুদ জার্সি পরে খেলোয়াড়দের মাঠে নামা এবং ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া উন্মাদনায় কানায় কানায় পূর্ণ ছিল স্কুল মাঠ।

পুরো ম্যাচজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ছিল চরম উত্তেজনা ও উচ্ছ্বাস। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিলে মাতেন দলটির সমর্থকেরা। আয়োজকেরা জানান, স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

শরণখোলায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের জয়

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।

তাফালবাড়ি স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেন এলাকার প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা। আকাশী-সাদা ও হলুদ জার্সি পরে খেলোয়াড়দের মাঠে নামা এবং ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া উন্মাদনায় কানায় কানায় পূর্ণ ছিল স্কুল মাঠ।

পুরো ম্যাচজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ছিল চরম উত্তেজনা ও উচ্ছ্বাস। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ মিছিলে মাতেন দলটির সমর্থকেরা। আয়োজকেরা জানান, স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সুস্থ বিনোদনের লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত