সংবাদ

খুলনা সি‌টি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ও বি‌জি‌বি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

খুলনা সি‌টি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ও বি‌জি‌বি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ময়লাপোতা মোড়ে অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতের এই দুর্ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি দ্রুত উদ্ধার সহায়তায় যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিটের টানা প্রচেষ্টায় রাত ২৩:১৫ ঘটিকায় (১১টা ১৫ মিনিটে) আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের বিবরণ অনুযায়ী, সিটি মেডিকেল কলেজের ১৭ তলা বিশিষ্ট আধুনিক ভবনের নিচতলায় রাত ২১:৩৩ ঘটিকায় (৯টা ৩৩ মিনিটে) এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার ঠিক দুই মিনিট পর রাত ২১:৩৫ ঘটিকায় ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই স্টেশন থেকে গাড়ি রওনা দেয় এবং মাত্র ৫ মিনিটের ব্যবধানে রাত ২১:৪০ ঘটিকায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার স্টেশন থেকে হাসপাতালটির দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার।

​উদ্ধার ও আগুন নেভানোর কার্যক্রম সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, শুরুতে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় সাহায্য করার জন্য আরও ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। মোট ১১টি ইউনিটের দমকলকর্মী এবং উদ্ধার কাজে অংশ নেওয়া বিজিবি সদস্যদের যৌথ তৎপরতায় প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২৩:১৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিক অবস্থায় আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

খুলনা সি‌টি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ও বি‌জি‌বি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ময়লাপোতা মোড়ে অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতের এই দুর্ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি দ্রুত উদ্ধার সহায়তায় যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিটের টানা প্রচেষ্টায় রাত ২৩:১৫ ঘটিকায় (১১টা ১৫ মিনিটে) আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের বিবরণ অনুযায়ী, সিটি মেডিকেল কলেজের ১৭ তলা বিশিষ্ট আধুনিক ভবনের নিচতলায় রাত ২১:৩৩ ঘটিকায় (৯টা ৩৩ মিনিটে) এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার ঠিক দুই মিনিট পর রাত ২১:৩৫ ঘটিকায় ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই স্টেশন থেকে গাড়ি রওনা দেয় এবং মাত্র ৫ মিনিটের ব্যবধানে রাত ২১:৪০ ঘটিকায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার স্টেশন থেকে হাসপাতালটির দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার।

​উদ্ধার ও আগুন নেভানোর কার্যক্রম সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, শুরুতে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের ভয়াবহতা বিবেচনায় সাহায্য করার জন্য আরও ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। মোট ১১টি ইউনিটের দমকলকর্মী এবং উদ্ধার কাজে অংশ নেওয়া বিজিবি সদস্যদের যৌথ তৎপরতায় প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২৩:১৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিক অবস্থায় আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত