সংবাদ

পুলিশের ১২ কর্মকর্তার রদবদল

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

পুলিশের ১২ কর্মকর্তার রদবদল
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন স্তরে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে নতুন পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা

১. মো. আবু সাইম: ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার, পঞ্চগড়।

২. মো. মিজানুর রহমান (পিপিএম-সেবা): পুলিশ সুপার, পঞ্চগড় থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত।

৩. মো. মনিরুল ইসলাম: ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার, মৌলভীবাজার।

৪. মো. রিয়াজুল ইসলাম: পুলিশ সুপার, মৌলভীবাজার থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত।

৫. এন. এম. নাসিরুদ্দিন: ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার, নোয়াখালী।

৬. টি. এম. মোশাররফ হোসেন: পুলিশ সুপার, নোয়াখালী থেকে পুলিশ সুপার, সিআইডি।

৭. মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা): ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার, ঝিনাইদহ।

৮. মো. মাহফুজ আফজাল: পুলিশ সুপার, ঝিনাইদহ থেকে পুলিশ সুপার, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)।

৯. প্রত্যুষ কুমার মজুমদার: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে পুলিশ সুপার, ফেনী।

১০. মোহাম্মদ মাহবুব আলম খান (পিপিএম): সিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত।

১১. মো. রাজীব ফরহান: পুলিশ সুপার, পিবিআই থেকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত।

১২. নিহাদ আদনান তাইয়ান: পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ থেকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে এই বদলি ও পদায়নের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পুলিশের ১২ কর্মকর্তার রদবদল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত