সংবাদ

ফরিদপুরে ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ১

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫১ পিএম

ফরিদপুরে ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ১
র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার শরিফুল শেখ। ছবি : সংবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮৮টি ইয়াবা বড়িসহ মো. শরিফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (১৩ জুন) ভোরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬ টার দিকে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে ৮৮টি ইয়াবা বড়িসহ শরিফুলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। গ্রেপ্তার শরিফুল ওই এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব-১০-এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজেকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরে ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮৮টি ইয়াবা বড়িসহ মো. শরিফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (১৩ জুন) ভোরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬ টার দিকে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল। অভিযানে ৮৮টি ইয়াবা বড়িসহ শরিফুলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। গ্রেপ্তার শরিফুল ওই এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব-১০-এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজেকে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত