সংবাদ

ফরিদপুরে আ. লীগ নেতার পদত্যাগ, যোগ দিচ্ছেন বিএনপিতে

জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

ফরিদপুরে আ. লীগ নেতার পদত্যাগ, যোগ দিচ্ছেন বিএনপিতে
ফরিদপুরের নগরকান্দায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন রবিউল মৃধা।"

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল মৃধা জানান, তিনি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি তার শারীরিক অসুস্থতা, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ নানা অনিয়মের কথা উল্লেখ করেন। আপাতত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে রবিউল মৃধা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমান ও তার কন্যা শামা ওবায়েদের নেতৃত্বের প্রতিও তিনি শ্রদ্ধা ও সমর্থনের কথা জানান।

সংবাদ সম্মেলনে রবিউলের বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফরিদপুরে আ. লীগ নেতার পদত্যাগ, যোগ দিচ্ছেন বিএনপিতে

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রবিউল মৃধা জানান, তিনি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি তার শারীরিক অসুস্থতা, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ নানা অনিয়মের কথা উল্লেখ করেন। আপাতত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে রবিউল মৃধা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমান ও তার কন্যা শামা ওবায়েদের নেতৃত্বের প্রতিও তিনি শ্রদ্ধা ও সমর্থনের কথা জানান।

সংবাদ সম্মেলনে রবিউলের বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত