সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে সংগৃহীত

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ জুন) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শরীয়তপুর সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরা ছিলেন। পরে ভিডিওটি ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ জুন) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শরীয়তপুর সরকারি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরা ছিলেন। পরে ভিডিওটি ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত