সংবাদ

জুলাই বিপ্লবের শহীদ মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

জুলাই বিপ্লবের শহীদ মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জুলাই বিপ্লবের শহীদ মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংবাদ

২০২৪ সালের জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত অটোরিকশাচালক শহীদ মানিক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (১৭ জুন ) ভোরে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাজহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আখতারুজ্জামান ভুট্টু রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি তাজহাট শেখপাড়া এলাকার পাগলা আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ভুট্টু আত্মগোপনে ছিলেন। তিনি জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি অংশ নেওয়া ছাড়াও অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি নগরীতে ফিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশাচালক মানিক মিয়া হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি ভুট্টুকে জিজ্ঞাসাবাদের পর বুধবার (১৭ জুন) বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, “নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিষয়ে কোনো আপস করা হবে না এবং সবাইকে জিরো টলারেন্স নীতিতে আইনের আওতায় আনা হবে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

জুলাই বিপ্লবের শহীদ মানিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত