সংবাদ

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০২ পিএম

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন চরাঞ্চলের বাসিন্দারা। ছবি : সংবাদ

স্বতন্ত্র চরবিষয়ক মন্ত্রণালয় গঠন, চরাঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ১০ দফা দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। বুধবার (১৭ জুন) সকালে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ার সিংহ চত্বর থেকে সংগঠনের উদ্যোগে একটি পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সমাবেশ শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বেবু বলেন, ‘দেশের চরাঞ্চলে বসবাসকারী লাখো মানুষ আজও উন্নয়নের মূলধারার বাইরে। নদীভাঙন, দারিদ্র্য ও অবকাঠামোগত অনগ্রসরতা তাঁদের নিত্যসঙ্গী। বিচ্ছিন্নভাবে কিছু উন্নয়নকাজ হলেও চরাঞ্চলের জন্য কোনো সমন্বিত পরিকল্পনা নেই। তাই চরবাসীর অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আন্দোলনের মাধ্যমে স্বতন্ত্র মন্ত্রণালয় পেয়েছে। চরবাসীরাও নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল বলেন, প্রতিবছর নদীভাঙনে হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। অথচ তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের কার্যকর কোনো ব্যবস্থা নেই। নদীভাঙনকবলিত মানুষের সুরক্ষায় পৃথক ‘নদীভাঙন ক্ষতিপূরণ ও পুনর্বাসন আইন’ প্রণয়ন করা জরুরি।

সমাবেশে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে আরও বক্তব্য দেন খাজা শরীফ উদ্দিন, শাহ আলম, মোখলেছুর রহমান, ইমান আলী, রফিকুল ইসলাম, সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ। স্মারকলিপিতে নদীশাসন, নদীতীর সংরক্ষণে টেকসই প্রকল্প এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চরবাসীদের অগ্রাধিকার দেওয়ার দাবিও জানানো হয়।

কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত