সংবাদ

অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
ছবি : সংবাদ

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক সংকট ও কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৭ জুন) দুপুরে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, সম্প্রতি রাজবাড়ী সদর হাসপাতালে পদায়ন করা ১৪ জন চিকিৎসকের মধ্যে ৬ জন এখনো কর্মস্থলে যোগদান করেননি। এ ছাড়া দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এক নারী চিকিৎসককে আগামী সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে না ফিরলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের কষ্ট লাঘবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এর ফলে রোগীরা নিজ এলাকার কাছেই স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন।

মন্ত্রী আরও জানান, রাজবাড়ী সদর হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার সংযোজন এবং একটি আধুনিক ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক সংকট ও কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৭ জুন) দুপুরে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, সম্প্রতি রাজবাড়ী সদর হাসপাতালে পদায়ন করা ১৪ জন চিকিৎসকের মধ্যে ৬ জন এখনো কর্মস্থলে যোগদান করেননি। এ ছাড়া দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা এক নারী চিকিৎসককে আগামী সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে না ফিরলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের কষ্ট লাঘবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এর ফলে রোগীরা নিজ এলাকার কাছেই স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাবেন।

মন্ত্রী আরও জানান, রাজবাড়ী সদর হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার সংযোজন এবং একটি আধুনিক ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত