মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভ থেকে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর (কুঠিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- মমতাজ বেগম ওরফে মম (৪৫), তার স্বামী শামসুল আলম খোকন (৫২) এবং তাদের ছেলে রাহিম মিয়া মানিক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে গোলাপনগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে ঘিওর থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬,৫৪০ টাকা উদ্ধার করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী মমতাজ বেগমের বসতঘরে ভাঙচুর চালান এবং রান্নাঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
এলাকাবাসীর অভিযোগ, মমতাজ বেগম ও তার স্বামী শামসুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। পুলিশের হাতে তারা আটক হওয়ার পর স্থানীয়দের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও আমরা খতিয়ে দেখছি।’
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন