সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী মৎস্যজীবীর মৃত্যু

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৫১ পিএম

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী মৎস্যজীবীর মৃত্যু
বন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের দৃশ্য। ছবি : সংবাদ

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেলিনা বেগম সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে চিংড়ির রেণু পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর গভীরে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত কুমিরের আক্রমণের শিকার হন ওই নারী। বন বিভাগের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর সুন্দরবনসংলগ্ন জয়মনিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনের নদী-খালে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী মৎস্যজীবীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেলিনা বেগম সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে চিংড়ির রেণু পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর গভীরে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত কুমিরের আক্রমণের শিকার হন ওই নারী। বন বিভাগের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর সুন্দরবনসংলগ্ন জয়মনিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনের নদী-খালে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত