সংবাদ

মাদারীপুরে টিসিবির গুদামে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, মাদারীপুর
প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম

মাদারীপুরে টিসিবির গুদামে অগ্নিকাণ্ড
ভস্মীভূত গুদাম পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : সংবাদ

মাদারীপুর শহরের চরমুগুরিয়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল ও চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২ টার দিকে চরমুগুরিয়া পাটগুদাম সংলগ্ন ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’ নামের ওই গুদামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভোজ্যতেলের বোতল গলে সয়াবিন তেল চারপাশে ছড়িয়ে পড়ে। এ ছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল ও চিনি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপে গুদামের দেয়াল ও দরজাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারিত হয়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস কাজ শুরু করায় আগুন পাশের পাটের গুদামগুলোতে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মাদারীপুরে টিসিবির গুদামে অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত