সুন্দরবন আর লোকালয়ের মাঝখানে বয়ে চলা ভোলা নদী এখন মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে যাওয়া এই নদী পেরিয়ে মাঝেমধ্যেই বনের বন্য প্রাণী ঢুকে পড়ছে লোকালয়ে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এমনই এক ঘটনায় বাগেরহাটের বটতলা গ্রামে ঢুকে একটি আস্ত ছাগল শিকার করেছে বিশাল এক অজগর। সেই ছাগল গিলে খাওয়ার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বটতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম তার ছাগলটি ভোলা নদীর তীরের একটি ঝোপের পাশে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিলেন। সন্ধ্যার আগে ছাগলটির তীব্র চিৎকার শুনে তিনি সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, একটি বিশাল অজগর ছাগলটিকে পেঁচিয়ে ধরেছে এবং এর মধ্যেই মাথার দিক থেকে অর্ধেক গিলে ফেলেছে।
রফিকুলের চিৎকারে আশপাশের মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষ দেখে সাপটি আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে শিকার ছেড়ে দিয়ে ধীরগতিতে নদী পার হয়ে আবার সুন্দরবনের দিকে চলে যায় অজগরটি। তবে সাপটি ছেড়ে দিলেও ততক্ষণে ছাগলটি মারা যায়।
খবর পেয়ে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলমতেজী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী মো. সুন্দর আলী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। তবে তার আগেই সাপটি বনের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানেই অজগরটি নদী পার হয়ে লোকালয়ে চলে এসেছিল।’
বন বিভাগ থেকে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের একা নদীর পাড়ে না পাঠানো এবং গৃহপালিত পশুপাখি নিরাপদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে আঘাত না করে বন বিভাগকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেছেন বনকর্মীরা।
/

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন