আগামী ৬ জুলাই দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি)। এ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলাদেশের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই স্বীকৃতির ধারাবাহিকতায় বাংলাদেশেও জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে সভায় দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসেইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজুয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, জ্যেষ্ঠ সাংবাদিক কিউ এম সাঈদ টিটো প্রমুখ। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি উপলক্ষে মহাদেবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন