সংবাদ

ফ্যামিলি কার্ড পেলেন রংপুরের ৬৬৫ নারী

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

ফ্যামিলি কার্ড পেলেন রংপুরের ৬৬৫ নারী
ছবি : সংবাদ

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমের আওতায় উপজেলার চতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৬৬৫ জন নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পেয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজারের এক জনসভা থেকে ভার্চ্যুয়ালি সুইচ টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত উপকারভোগীদের মোবাইল ফোনে কার্ডের অর্থ পৌঁছে যায়। অর্থ পেয়ে উপকারভোগী নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা খান, স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে রিতা বর্মন নামের এক উপকারভোগী বলেন, ‘মোবাইলে টাকা পেয়েছি। প্রতি মাসে এই টাকা পাব। এটি আমার পরিবারের অনেক উপকারে আসবে। বিশেষ করে সন্তানদের পুষ্টিকর খাবার খাওয়াতে পারব।’ বিধবা সাহারা বানু বলেন, ‘স্বামী না থাকায় খুব কষ্টে দিন কাটত। এই টাকা পাওয়ায় সংসারের অনেক সুবিধা হলো।’ সাঁওতাল সম্প্রদায়ের অর্চনা রানী জানান, এই টাকা জমিয়ে তিনি গরু কিনবেন এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাবেন।

অনুষ্ঠানের আয়োজক সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।’ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এই কার্ড বিতরণ করা হবে।

সংসদ সদস্য জিবা আমিনা খান বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে দেশের ৪ কোটি নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে চতরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৬৬৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। আজ তাঁরা প্রথম মাসের টাকা পেয়েছেন এবং প্রতি মাসে নিয়মিতভাবে মোবাইলে এই অর্থ পেয়ে যাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

ফ্যামিলি কার্ড পেলেন রংপুরের ৬৬৫ নারী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত