সংবাদ

দেশের বিভিন্ন জেলায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

দেশের বিভিন্ন জেলায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা
ফুটবল উন্মাদনায় দেশজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল। ছবি : সংবাদ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা দেশ। শহর থেকে গ্রাম-সবখানেই বইছে ফুটবল প্রেমীদের জোয়ার। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে ঝিনাইদহ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি করেছেন ভক্তরা। আকাশী-নীল আর সাদা রঙের মিছিলে রাজপথগুলোতে যেন উৎসবের ঢেউ নেমে আসে।

ঝিনাইদহ : মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন। শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, শাহীনুর রহমান লিটন, আহসান জিকু, শাহজাহান নবীন প্রমুখ।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় পাড়া-মহল্লা থেকে ছোট ছোট মিছিল এতে যোগ দেয়। বিশ্বকাপের থিম সং-এর তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন সমর্থকরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রিয় দল এবারও চ্যাম্পিয়ন হবে এবং ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জেও ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে আর্জেন্টিনা সমর্থকদের একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে পুরুষ সমর্থকদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমর্থকরা তাদের প্রিয় দলের সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এর আগে ব্রাজিল সমর্থকরাও শহরে মোটরসাইকেল মিছিল করেছিলেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক ও বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, খেলাধুলা তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেই এই আয়োজন।

গাইবান্ধা : গাইবান্ধায় প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও র‍্যালি করেছেন আর্জেন্টিনা ভক্তরা। বিকেলে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কয়েকশ সমর্থক আকাশী-সাদা জার্সি পরে এবং পতাকা হাতে শোভাযাত্রা শুরু করেন। ভুভুজেলা বাজিয়ে ও জয়ধ্বনি দিয়ে পুরো শহর মুখর করে তোলেন সমর্থকরা। সাধারণ পথচারী ও ক্রীড়ামোদি দর্শকরাও এই বর্ণিল আয়োজন উপভোগ করেন।

চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠ থেকে কয়েক’শ সমর্থকের অংশগ্রহণে এই র‍্যালিটি বের হয়। নীল-সাদা জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে সমর্থকেরা পুরো চুনারুঘাট পৌর শহর প্রদক্ষিণ করেন। র‍্যালিটি শহরের মধ্যবাজার হয়ে রামগঙ্গায় গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগান ও উল্লাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে সমর্থকেরা। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দুমকি উপজেলা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিকেল চারটায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। র‍্যালির সামনের অংশে ছিল বাংলাদেশের ৫০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। সমর্থকদের হাতে ছিল ছোট-বড় আর্জেন্টিনার পতাকা ও বাঁশি। মিছিলটি দুমকি সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সময় রঙিন ‘স্মোক ফ্লেয়ার’ ব্যবহারে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেশের বিভিন্ন জেলায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত