মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘মাদক যেখানে, প্রতিরোধ সেখানে’, ‘মাদককে না বলুন, মাদকমুক্ত দেশ গড়ুন’ সংবলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা গ্রামীণ জনপদে মাদকের নীরব বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এলাকাকে মাদকমুক্ত করার কোনো বিকল্প নেই। বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং তরুণদের জন্য সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, আব্দুর গফুর, খলিলুর রহমান সবুজ, আলাল উদ্দিন, মানোয়ার হোসেন, ডা. উজ্জ্বল, ডা. আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার মো. লুৎফর, রহিজ উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, সোহেল রানা মল্লিক, মেহেদি হাসান আরিফ, সার্জেন্ট (অব.) মোহাম্মদ আবু হানিফ ও সিনিয়র শিক্ষক আনন্দ চন্দ্র দাস।
কর্মসূচির শেষে শিক্ষার্থী ও শিক্ষকেরা সম্মিলিতভাবে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ নেন।
/

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন