বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ছাদের ওপর মরদেহটি দেখা যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম ফজলুর রহমান বলেন, নিহত কিশোরের ঘাড় ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। কিশোরটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন