সংবাদ

নগরকান্দায় ৩৫০ বোতল ‘স্কাফ’ সিরাপসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

নগরকান্দায় ৩৫০ বোতল ‘স্কাফ’ সিরাপসহ গ্রেপ্তার ২
ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার মো. ছোট বাবু (৫১) ও দামুড়হুদা থানার মো. বাবু (৩১)। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশিকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

নগরকান্দায় ৩৫০ বোতল ‘স্কাফ’ সিরাপসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানার মো. ছোট বাবু (৫১) ও দামুড়হুদা থানার মো. বাবু (৩১)। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশিকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত