বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে একই পরিবারের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। শনিবার (২০ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- জসিম উদ্দিন (৬০), তার স্ত্রী জোসনা বেগম (৪৮) এবং তাদের ছেলে কষ্ট (৩০)। এ সময় তাদের আরেক ছেলে জীবন (২৫) পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারটি দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। প্রায় ১০ দিন আগে স্থানীয়রা তাদের মাদক ব্যাবসা বন্ধ করতে সতর্ক করেন। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে তারা ব্যাবসা চালিয়ে যান। শুক্রবার (১৯ জুন) রাতে ওই পরিবারের কাছ থেকে মাদক সংগ্রহ করে কয়েকজন যুবক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার (২০ জুন) বিকেলে স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা এক নারী নেত্রীকে ধাক্কা দিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ৩ জনকে আটক করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ বলেন, জনদাবির মুখে মাদক কারবারিদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, “৩ জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন