সংবাদ

সাপাহারে আম বাজারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের উদ্যোগ

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২১ পিএম

সাপাহারে আম বাজারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের উদ্যোগ
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহারে আমের ভরা মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আমের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, প্রতারণা রোধ ও জাল টাকার বিস্তার ঠেকাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে পুলিশ সুপার বাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি নিরাপদ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আম মৌসুমে সাপাহার বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়। তাই ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অস্থায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের এই উদ্যোগ বাজারে নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়বে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

সাপাহারে আম বাজারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের উদ্যোগ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে আমের ভরা মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আমের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, প্রতারণা রোধ ও জাল টাকার বিস্তার ঠেকাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে পুলিশ সুপার বাজারের বিভিন্ন আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি নিরাপদ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আম মৌসুমে সাপাহার বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়। তাই ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অস্থায়ী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের এই উদ্যোগ বাজারে নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়বে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত