সংবাদ

শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:০০ পিএম

শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত
ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করছে। ছবি : সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বড়দাহ ব্রীজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে দোকানে চা পান করছিলেন চালক আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বড়দাহ ব্রীজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে দোকানে চা পান করছিলেন চালক আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত