সংবাদ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:২৭ এএম

 চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা
বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলী সায়েদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার নালমুখ এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আলী সায়েদ উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে নালমুখ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিন উপজেলার দারাগাঁও চা-বাগান সংলগ্ন একটি ছড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি মেশিন, একটি টমটম গাড়ি এবং প্রায় ১০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরে মেশিন ও পাইপগুলো ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনকারীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলী সায়েদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার নালমুখ এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আলী সায়েদ উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে নালমুখ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আলী সায়েদকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিন উপজেলার দারাগাঁও চা-বাগান সংলগ্ন একটি ছড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি মেশিন, একটি টমটম গাড়ি এবং প্রায় ১০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরে মেশিন ও পাইপগুলো ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত