সংবাদ

নবীগঞ্জে চালকের মৃত্যুতে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:০৬ পিএম

নবীগঞ্জে চালকের মৃত্যুতে শ্রমিকদের বিক্ষোভ
আউশকান্দি এলাকায় দুর্ঘটনার পর শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ট্রাকচাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া (৪৫) উপজেলার কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হয়ে চা পান করতে যাচ্ছিলেন তিনি। এ সময় সিলেটগামী একটি মাছবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অটোরিকশা শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানান। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকেরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, “দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় লোকজনের অভিযোগ, আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

নবীগঞ্জে চালকের মৃত্যুতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত