স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন। শনিবার (২০ জুন) সকালে সরকারি সফরে এসে তিনি এসব কার্যক্রম সম্পন্ন করেন।
সকাল ১১টার দিকে মন্ত্রী গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে চারতলা ভিত্তিবিশিষ্ট দ্বিতল গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এই প্রকল্পটি গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মাণ করা হয়েছে। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ২০২৪ সালের ১ জুলাই ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল। উদ্বোধন শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে মন্ত্রী ব্র্যাক অফিস-ইমামপুর ইউপি (ইউনুস শিকদার) সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় সড়কটির দুই হাজার মিটার অংশের উন্নয়নকাজ করা হবে। এরপর তিনি রসুলপুর বাজার এলাকায় ফুলদি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরা
আপনার মতামত লিখুন