মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে আনতে মাঠপর্যায়ে প্রচারণা শুরু হয়েছে। তামাকের বদলে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম।
রোববার (২১ জুন) সকালে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তামাক চাষের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি মানবদেহে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। অথচ সমপরিমাণ জমিতে আধুনিক পদ্ধতিতে রবি শস্য, সবজি বা অন্যান্য লাভজনক ফসল চাষ করে তামাকের চেয়ে বেশি আয় করা সম্ভব। কৃষকদের এই বিষয়টি বোঝাতেই মাঠপর্যায়ে এ প্রচারণা চালানো হচ্ছে।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, “তামাক চাষ শুধু পরিবেশ ও মাটির জন্যই ক্ষতিকর নয়, এটি কৃষকদের স্বাস্থ্যেরও বড় ক্ষতি করে। আমরা কৃষকদের তামাকের ক্ষতিকর চক্র থেকে বের করে আনার চেষ্টা করছি। বিকল্প হিসেবে তারা যেন সরিষা, গম, ভুট্টা বা উচ্চ ফলনশীল শাকসবজি চাষ করেন। কৃষি বিভাগ থেকে তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।”
সভায় পশ্চিম চরতিল্লী গ্রামের বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তার কাছ থেকে তামাকের দীর্ঘমেয়াদি ক্ষতি ও বিকল্প ফসলের অর্থনৈতিক সুবিধার কথা শুনে অনেক কৃষকই তামাক চাষ কমিয়ে অন্য ফসল চাষের আগ্রহ প্রকাশ করেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সাটুরিয়াকে তামাকমুক্ত করতে এবং কৃষকদের স্বাস্থ্যসম্মত লাভজনক ফসল চাষে উৎসাহিত করতে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন