রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারিরা হ্যান্ডকাফসহ এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে দুজনকে আটক করা হয়। তাদের মধ্যে আশীষ চন্দ্র শীল নামের একজনকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে, ফয়সাল (২৪) নামের আরেক মাদক কারবারিকে মাদক ও নগদ টাকাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তাকে হ্যান্ডকাফ পরানোর পর স্থানীয় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। এতে অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, “অভিযানে দুজনকে আটক করা হয়েছিল। একজনকে সাজা দেওয়া হয়েছে। তবে অন্যজনকে হ্যান্ডকাফ পরানোর পর মাদক কারবারিরা হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আহত হয়েছেন। এ বিষয়ে ওই অধিদপ্তর আইনগত ব্যবস্থা নেবে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং হামলার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন