শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভবিষ্যতে সাধারণ ও মাদ্রাসা বোর্ডের অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২ জুলাই থেকে দেশের ৯টি শিক্ষা বোর্ড একত্রে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেবে। আগে প্রতিটি বোর্ডের জন্য আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হতো।’
মাদ্রাসা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় আনার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এই দুই ধারার শিক্ষার যেসব বিষয় অভিন্ন; যেমনঃ বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান, সেগুলোর জন্য অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হবে। আমরা শিক্ষায় কোনো বৈষম্য চাই না। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।’
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, গত সপ্তাহে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে। ইউরোপ ও আমেরিকার আদলে আধুনিক এই বিশ্ববিদ্যালয়ে অনেক নতুন বিষয় থাকবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একইভাবে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছ থেকে এ বিষয়ে দ্রুতই প্রস্তাব পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
/

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন